রিফান্ড পলিসি (Refund Policy)
আমরা বিশ্বাস করি গ্রাহকের আস্থাই আমাদের অন্যতম অর্জন। Bismillatelecom-তে পেমেন্ট করার জন্য জনপ্রিয় মাধ্যম ‘ক্যাশ অন ডেলিভারি’ হলেও ক্রেতাগণ তাদের সুবিধার্থে বিকাশ, নগদ, রকেট বা কার্ডের মাধ্যমে অগ্রিম মূল্য পরিশোধ করে থাকেন। এছাড়াও আমাদের কিছু সীমাবদ্ধতার কারণে নির্দিষ্ট কিছু পণ্যের জন্য অগ্রিম পেমেন্ট নিতে হয়।
যেহেতু Bismillatelecom প্রিমিয়াম আনুষঙ্গিক পণ্য ও গ্যাজেট বিক্রি করে, তাই আমরা প্রতিটি পণ্যের গুণগত মান ও স্টক নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করি। তারপরেও ইম্পোর্ট জটিলতা বা সাপ্লায়ারের কারণে অনাকাঙ্ক্ষিতভাবে স্টক আপডেট হতে দেরি হতে পারে। স্টকে নেই এমন প্রোডাক্টগুলো সংগ্রহ করতে গেলে যদি সাপ্লায়ারের কাছেও না পাওয়া যায়, তখন অগ্রিম পেমেন্ট করা অর্ডারগুলো নিয়ে আমাদের মাঝেমধ্যেই বিড়ম্বনায় পড়তে হয়।
আর এজন্যই পণ্য সরবরাহে ব্যর্থ হলে, কিংবা পণ্য ডেলিভারি হবার পূর্বেই বাতিল হলে Bismillatelecom কর্তৃপক্ষ সরাসরি পরিশোধিত অর্থ নির্দিষ্ট মাধ্যমেই ফেরত (রিফান্ড) প্রদান করবে।
ক) রিফান্ড মাধ্যম: কোন কারণে নির্ধারিত সময়ে Bismillatelecom পণ্য সরবরাহ করতে ব্যর্থ হলে, ক্রেতা যে মাধ্যমে অগ্রিম মূল্য পরিশোধ করেছেন সেই একই মাধ্যমে (বিকাশ, নগদ, রকেট, কার্ড বা ব্যাংক ট্রান্সফার ইত্যাদি) অর্থ ফেরত প্রদান করা হবে।
খ) রিফান্ডের সময়: অগ্রিম মূল্য পরিশোধিত অর্ডারটি ডেলিভারি না হলে কিংবা ডেলিভারি হবার পূর্বেই বাতিল হলে, রিফান্ড সিদ্ধান্ত গ্রহণের সময় থেকে প্রসেস করতে সাধারণত ৭-১০ কর্মদিবস সময় লেগে যেতে পারে (সংশ্লিষ্ট অর্থ প্রদানকারী মাধ্যমে ব্যবহৃত সময় ব্যতীত)। যদি এর মাঝে রিফান্ড না পান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন।
গ) রিফান্ড নোটিফিকেশন: রিফান্ড করার পর ক্রেতাকে এসএমএস, ফোন, ইমেইল বা অন্য কোন মাধ্যমে অবহিত করা হবে। রিফান্ড নোটিফিকেশন পাওয়ার ৩ দিনের মধ্যে রিফান্ড না পেলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। অন্যথায় আপনি আপনার টাকা ফেরত পেয়েছেন বলে গণ্য হবে।
ঘ) রিফান্ড অভিযোগ ও যোগাযোগ: যদি ৭-১০ কর্মদিবসের মধ্যে রিফান্ড না পান অথবা রিফান্ড সংক্রান্ত যেকোন অভিযোগ জানাতে নিচের মাধ্যমগুলোতে যোগাযোগ করুন:
ঙ) ফেরতযোগ্য অর্থ: ১) অগ্রিম মূল্য পরিশোধিত অর্ডারটি প্রসেস হওয়ার আগে ক্যান্সেল হলে কিংবা গ্রাহক নিজে ক্যান্সেল করতে অনুরোধ করলে সম্পূর্ণ মূল্য রিফান্ড দেয়া হবে। ২) অগ্রিম মূল্য পরিশোধিত অর্ডারটি ডেলিভারি না হলে কিংবা ডেলিভারি হবার পূর্বেই রিটার্ন এলে সম্পূর্ণ মূল্য রিফান্ড দেয়া হবে। ৩) অনলাইন পেমেন্টের ক্ষেত্রে গ্রাহক পণ্যের মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা পেমেন্ট করে থাকলে, অথবা পেইড অর্ডারের কোনো পণ্য স্টকে না থাকার কারণে অর্ডার থেকে বাদ দেয়া হলে, মোট মূল্যের অতিরিক্ত টাকা গ্রাহককে রিফান্ড করে দেয়া হবে। ৪) অনলাইন পেমেন্টের ক্ষেত্রে টেকনিক্যাল ভুলের কারণে যদি বেশি টাকা কেটে রাখা হয়, তাহলে যথাযথ প্রমাণ প্রদানপূর্বক অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। ৫) পেইড অর্ডার প্রসেসিং স্ট্যাটাসে থাকাবস্থায় যদি কোনো পণ্য সাপ্লাইয়ারের থেকে না পাওয়া যায়, সেক্ষেত্রে ক্রেতার সাথে আলোচনাপূর্বক উক্ত পণ্যটির টাকা রিফান্ড করে বাকি পণ্যগুলো পাঠিয়ে দেয়া হবে। ৬) ক্যাশব্যাক অফার চলাকালীন কোন কারণে ক্রেতা অর্ডার ক্যান্সেল করলে কিংবা Bismillatelecom পণ্য সরবরাহে ব্যর্থ হলে ক্যাশব্যাকের অর্থ বাদ দিয়ে রিফান্ড করা হবে। ৭) (রিটার্ন পলিসি অনুযায়ী) যদি পার্সেল গ্রহণের পর ১২-২৪ ঘণ্টার মধ্যে আনবক্সিং ভিডিওসহ পণ্যের ত্রুটি প্রমাণ করা যায় এবং আমাদের কাছে স্টক থাকে, তাহলে পণ্যটি পরিবর্তন করে দেওয়া হবে। আর যদি স্টক না থাকে, তাহলে ত্রুটিযুক্ত পণ্যটি ফেরত পাবার পর সম্পূর্ণ অর্থ রিফান্ড করা হবে। (শর্ত না মানলে বা নিছক মতামত পরিবর্তনের কারণে রিফান্ড প্রযোজ্য হবে না)। ৮) শুধুমাত্র ফেরত পাঠানো পণ্যটির মূল্য রিফান্ড করা হবে। ফেরত পাঠানো পণ্যের জন্য শিপিং চার্জ বা ডেলিভারি চার্জ রিফান্ডযোগ্য নয়। ৯) আপনার ফেরত পাঠানো পণ্যটি যাচাই-বাছাইয়ের পর রিফান্ড দেয়া হবে। কাস্টমারের অবহেলায় ফিজিক্যালি ড্যামেজ হওয়া বা ব্যবহৃত প্রোডাক্টের জন্য রিফান্ড প্রযোজ্য হবে না।
Refund Policy
We believe that customer trust is our greatest achievement. While “Cash on Delivery” (COD) is a popular payment method at Bismillatelecom, customers often pay in advance via bKash, Nagad, Rocket, or credit/debit cards for their convenience. Additionally, due to certain constraints, advance payment is required for specific products.
Since Bismillatelecom sells premium gadgets and accessories, we try our utmost to ensure product quality and stock availability. However, due to import complications or supplier issues, stock updates may occasionally be delayed. When we try to source out-of-stock items and find them unavailable with the supplier, it occasionally creates an inconvenient situation for advance-paid orders.
Therefore, if we fail to supply a product or if an order is canceled before delivery, the Bismillatelecom authority will refund the paid amount directly through the original payment method.